admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
মো:জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টর: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেকার যুবক ও যুব মহিলাদের দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয় ৷ রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন করা হয়৷
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় র্শীষক কারিগরি সহায়তা প্রকল্পের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আইসিটি ভ্যানে এই প্রশিক্ষণ প্রধান করা হবে।
তেঁতুলিয়া উপজেলা চত্বরে আইসিটি ভ্যানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রকল্প পরিচালক,আব্দুল আখের এসময় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, আব্দুল আখের।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান সহ উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী নাফিজুল ইসলাম ও সাখাোয়াত হোসেন প্রমূখ।