হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ের বোদায় শেষ কর্মদিবসে শিক্ষিকাকে গাড়িতে বসিয়ে রশি টানলেন শিক্ষার্থীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুন, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: বলা হয়ে থাকে বাবা-মায়ের পরে শিক্ষা গুরুর স্থান। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক। চাকরিজীবন শেষে সেই গুরুর অবসরে যাওয়ায় ব্যতিক্রমী এক আয়োজন হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়।

গলায় পুষ্প মাল্য, সঙ্গে সম্মাননা স্মারকসহ নানা উপহার দিয়ে শিক্ষিকাকে বেলুনে সাজানো গাড়িতে তুলে পৌঁছে দেয়া হয় বাড়িতে। এ সময় সেই গাড়ি রশি দিয়ে টেনে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাস্তায় তোলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফুল ও বেলুনে সাজানো গাড়িতে করে শিক্ষিকা মোছা. মাছুম বেগমকে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও ম্যানেজিং কমিটি সহকারী শিক্ষক মোছা. মাছুমা বেগমকে বিদায় জানাতে বিশেষ এ আয়োজন করে। প্রিয় শিক্ষাগুরুকে বিদ্যালয় থেকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ে।

শহীদ মুক্তিযোদ্ধা কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফেরদৌসী আক্তার সময় সংবাদকে বলে, ‘ম্যাডাম আমাদের অনেক যত্নসহকারে পড়াতেন। পড়ার ফাঁকে ম্যাডামের সঙ্গে আমরা অনেক মজা করতাম, সময় কাটাতাম। আজ ম্যাডামের বিদায় হচ্ছে। খুব খারাপ লাগছে।’

একই কথা বলে একই শ্রেণীর শিক্ষার্থী তানজিলা আক্তার। সে সময় সংবাদকে বলে, ‘আমরা যখন স্কুলে আসি ম্যাডাম আমাদের ভালো-মন্দ জিজ্ঞাসা করতেন। ক্লাসে সুন্দরভাবে পড়াগুলো বুঝিয়ে দিতেন। আজ ম্যাডাম স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে।

এদিকে এই শিক্ষিকার বিদায়ের কথা শুনে বিদ্যালয়ে ছুটে আসা সাবেক শিক্ষার্থী উম্মে কুলসুম ও সাহেদা আক্তার মুক্ত কলমকে বলেন, ‘আমরা এই বিদ্যালয় থেকে পাশ করে মাধ্যমিক শেষ করে কলেজে পড়াশোনা করছি। আমরা যে সময় বিদ্যালয়ে পড়তাম সে সময় থেকে ম্যাডামকে দেখে আসছি। প্রতিদিন সকালে ম্যাডামকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে দেখতাম। তবে আজ থেকে আর ম্যাডামকে বিদ্যালয়ে নিয়মিত আসতে দেখা যাবে না। খবর পেলাম আজ বিদ্যালয় থেকে তিনি বিদায় নিচ্ছেন। তাই আমরা খবর পেয়ে ম্যাডামকে সম্মান জানাতে বান্ধবীরা মিলে বিদ্যালয়ে ছুটে আসি।

১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে শুরু থেকে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন শিক্ষিকা মাছুমা বেগম। দীর্ঘ ৩৪ বছরের শিক্ষা জীবনে শিক্ষার্থীদের সন্তানের মতো স্নেহ মমতায় বড় করে তুলেছেন। বিদায় বেলায় তার স্বীকৃতিও পেলেন। সবার ভালোবাসা পেয়ে ফিরলেন অবসর জীবনে। একজন সৃজনশীল শিক্ষিকার এমন সংবর্ধনায় অন্য শিক্ষকরাও অনুপ্রাণিত হবে এমন প্রত্যাশা সবার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন আক্তার সময় সংবাদকে বলেন, ‘দিনটিকে স্মরণ করে রাখতে আমরা ম্যানেজিং কমিটিসহ এই আয়োজন করেছি। দীর্ঘ চাকরি জীবনে তিনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। যেহেতু চাকরির বয়স শেষ তাই তাকে বিদায় দিতে আমরা বাধ্য হয়েছি। একটা সময় আমাদেরও বিদায় নিতে হবে। আমরা দোয়া করি তিনি যেখানে থাকন, সব সময় ভালো থাকুন।

চাকরি জীবনের শেষ দিনে সবার এমন ভালোবাসা পেয়ে আপ্লুত বিদায়ী শিক্ষিকা মোছা. মাছুমা বেগম। তিনি সময় সংবাদকে বলেন, ‘আমি প্রতিষ্ঠাকাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। কিন্তু চাকরির বয়সসীমা অনুযায়ী আজ বিদায় নিতে হচ্ছে। খুব খারাপ লাগছে, এতদিনের একটি পরিবার থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে সবাই যেন ভালো থাকে সব সময় এই দোয়া করি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 11 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক