admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন বোদা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা বাজারে চৌধরি মার্কেটে আগুনে পুড়ে গেছে প্রায় ৫০দোকান। ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
পঞ্চগড়ের বোদা বাজারে শনিবার রাত ২.০০ টার দিকে এ ঘটনা ঘটে।বোদা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাত ২.০০ টার দিকে হঠাৎ করে চৌধরি মার্কেটের কম্পিউটারের দোকান এলাকার আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় প্রায় ৫০ টি দোকান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বোদা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া প্রতিটি দোকানে বাখালী/মসলার দোকান কম্পিউটারের দোকান নষ্ট/ভালো মোবাইল, ও মোবাইলের বিভিন্ন সরন্জাম দোকান সহ্ আরো কয়েকটি নাম না জানা দোকান । তবে আগুনের প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।