admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২৪ ৭:৩৮ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাচন।২১ মে অনুষ্ঠিত এই নির্বাচনে বোদা উপজেলা চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান হল যারা।
চেয়ারম্যান: নির্বাচনের ফলাফল সূত্রে জানা যায়, বোদায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি ঘোড়া প্রতীকে ২৮ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি এর আগেও উপজেলা চেয়ারম্যান ছিলেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়দানদিঘী ইউনিয়নের বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সভাপতি হাবীব আল আমিন ফেরদৌস পেয়েছেন আনারস প্রতিকে ২৩ হাজার ১০৮ ভোট।
ভাইস চেয়ারম্যান: দেব নারায়ন রায় টিউবওয়েল প্রতিকে ২৮ হাজর ৫৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়শশী ইউনিয়নের বহিস্কৃত নেতা বিএনপির সদস্য মোঃ মোরছালিন বিন মমতাজ(রিপন) পেয়েছেন চশমা প্রতিকে ২২ হাজারহাজার ৯৮৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান: পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলার বিএনপির সদস্য সচিব মোছা: লাইলী বেগম পেয়েছেন কলস প্রতিকে ৩৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: জিবুনন্নাহার পেয়েছেন প্রজাপতি প্রতিকে ৩০ হাজার ৩৭০ ভোট।বোদা উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৯৭ হাজার ১৭২ জন।
এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ৬৮ জন, মহিলা ভোটার ৯৮ হাজার ১০৩ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।