admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুধু করে। পরে শিক্ষার্থীরা কোঠা বিরোধী বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে, মিছিলে স্কুল -কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেয়। 
বিক্ষোভ মিছিল শেষে তেঁতুলিয়া তেঁতুলতলায় অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন,কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও হুশিয়ারি দেন। শান্তিপূর্ণ ভাবেই পুলিশের উপস্তিতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষ করে৷