হোম
অপরাধ

পঞ্চগড়ের আটোয়ারীতে মা-মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে পুলিশকে গণপিটুনি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক সেবন, নারী ইউপি সদস্য ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে এক এস আইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১০মার্চ) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের রাধানগড় গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ওই এস আইয়ের নারী কেলেঙ্কারির ঘটনাটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ইন্টারনেট ব্যবহারকারীরা তার কঠোর শাস্তি দাবি করেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা এবং ঠাকুরগাঁও রুহিয়া থানায় এস আই হিসেবে কর্মরত। আর ভুক্তভোগী ওই নারী একই উপজেলার রাধানগড় গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর স্বামী জানান, আমার স্ত্রী ইউপি সদস্য হবার সুবাদে রুহিয়া থানার এস আই জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। প্রায় আমাদের বাড়িতে সে মাদক নিয়ে আসতেন। এর মাঝে আমার স্ত্রীকে বিভিন্ন আপত্তিকর কথা এবং তার সঙ্গে আপত্তিকর কাজে লিপ্ত হবার জন্য বলতেন। এমনি কি আমার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও কয়েকবার খারাপ কাজের প্রস্তাব দেন। আমার মেয়ে ও স্ত্রী রাজী না হওয়ায় জাহাঙ্গীর আরো বেপরোয়া আচরণ করতে শুরু করেন।
তিনি বলেন, আমি প্যারালাইসিসের রোগী। এস আই জাহাঙ্গীর প্রচুর মাদক সেবন করেন। আমাকে সে মাদক সেবন করতে বাধ্য করতেন। শুক্রবার রাত ৮ টার দিকে সে আমার বাড়িতে আসে। মাদক সেবন শেষে ফের আমার স্ত্রীকে খারাপ কাজের প্রস্তাব দেয়। এ সময় আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘরে আটকে রেখে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে আটোয়ারী থানায় নিয়ে যায়।
ওই নারীর স্বামী আরও বলেন, জাহাঙ্গীর অনেক খারাপ লোক। সে এর আগেও অনেক নারীর জীবন নষ্ট করেছে। পুলিশের চাকরি করে বলে ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। তার মতো নারী লোভী পুলিশ আমি কখনো দেখিনি। জাহাঙ্গীরের বিষয়ে থানায় অভিযোগ করবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি সংবাদ মাধ্যমকে কে বলেন, জাহাঙ্গীর নিজেই পুলিশের লোক। তার বিরুদ্ধে কাকে অভিযোগ দিব? কে তার বিচার করবে? স্থানীয় সংবাদকর্মী আলমগীর, জিলানী, আকাশ ও আনোয়ার জানায়, পাশের জেলার আটোয়ারী উপজেলার রাধানগড় এলাকায় এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করতে গিয়ে গণধোলাই খেয়েছেন এক পুলিশের এসআই এমন তথ্য পেয়ে আমরা কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি রুহিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমকে কয়েকজন আটক করে রেখেছে। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে যায়। এরপর রুহিয়া থানার ওসি সোহেল রানা এস আই জাহাঙ্গীর আলমকে নিজ থানায় নিয়ে আসেন।
তারা আরও জানান, এই পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির মামালা আদালতে চলমান। তবে বিষয়টি ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয় গুরুত্ব সহকারে দেখবেন এবং অভিযুক্ত এস আইকে কঠোর শাস্তি দেওয়া হউক যাতে আগামীতে এমন জঘন্য কাজ না করে। অভিযুক্ত এস আই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে রাধানগড় ইউপির চেয়ারম্যান আবু জাহেদ বলেন, আমি শুনেছি পুলিশের এক এস আইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। পরে পুলিশ আসলে সমস্যা সমাধান হয়ে যায়। এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এস আই জাহাঙ্গীর আলমের কাছে ওই নারী টাকা ধার নিয়ে ছিলেন। সেই টাকা আনতে তার বাড়িতে যায় জাহাঙ্গীর। এর পর কি হয়েছে তা আমি জানি না। এ বিষয়ে আটোয়ারী থানায় যোগাযোগ করলে তারা ভালো বলতে পারবে। তবে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন সময়ে মাদক সেবন ও বিয়ের নামে ভুয়া কাবিননামায় সাক্ষর করিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে ওই নারী এস আই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও ঠাকুরগাঁও আদালতে মামলা করেন। নারী কেলেঙ্কারির ঘটনায় জাহাঙ্গীর আলমকে পীরগঞ্জ থেকে রুহিয়া থানায় বদলি করা হলে গতকাল রাতে আবারও নারী ও মাদকের ঘটনায় গণধোলাইয়ের শিকার হন তিনি। অবশেষে রাতের অন্ধকারে ঠাকুরগাঁও রুহিয়া ও পঞ্চগড়ের আটোয়ারীর স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করে উক্ত ঘটনাটি ধামা-চাপা দেওয়া হয় যাতে সংবাদ প্রকাশ না করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 24 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক