admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: ১৪ আগষ্ট ২০২৪ ইং রোজ বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় বোদা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিম মিয়ার স্ত্রী তাসলিমা(৩৫) ও দুই ছেলে সৈকত(১২), সায়হাম(০৯) সহ একই পরিবারের তিন জন নিজ বাড়িতে নিহত হয়।
এ সময় সেলিম মিয়া বোদা বাজারে দোকান বন্ধ করে বাড়িতে আসতেছিলেন পথিমধৌ বাজারের লোকজনের কাছ থেকে জানতে পেরে তিনি তারাতারি বাসা গিয়ে তাদের মৃত্য অবস্থা দেখতে পায় অনুমানিক বুধবার রাত ১১ টা হতে সাড়ে ১১ টার দিকে হতে পারে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে বর্তমান দেশের এই পরিস্থীতিতে নিরাপত্তাহীনতার অভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ঘটনা স্থলে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থীতি নিয়ন্ত্রণে আনে।
পরে আটোয়ারী উপজেলাধীন বলরাম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেনের সাথে মুঠো ফোনে এ বিষয়ে কথা বললে তিনি মুক্ত কলমকে জানায়।
একই পরিবারে দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে ৩ জন খুন হওয়াটা খুবই দুক্ষজনক তবে এই হত্যাটা হতে পারে পারিবারিক শত্রুতা অথবা দেশের বর্তমান পরিস্থিতীর কারনেও হতে পারে।তবে আমি নিশ্চিৎ হতে পারতেছিনা কি কারনে এই হত্যাটি হল।