হোম
আইন-বিচার

পঞ্চগড়ে হামলার পরও মামলা রেকর্ড না করার অভিযোগ ওসির বিরুদ্ধে।

আব্দুল্লাহ্ আল মামুন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে চাইনিজ কুড়াল ও ছোঁড়া দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।ওই হামলার ঘটনায় সদর থানায় মামলা রেকর্ড না করার অভিযোগ উঠেছে ওসি আবদুল্লা হিল জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি বিবাদীরা রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় পুলিশ নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

পঞ্চগড় পৌরসভা এলাকার কেচেড়া পাড়া এলাকায় গত রবিবার (১৬ নভেম্বর) গুরুতর আহত হন মোস্তফা জামাল (৫৫) নামে এক ব্যক্তি। তিনি একই এলাকার আব্দুল করিমের ছেলে।অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফ হোসেন, আবু তাহের রেজাসহ তাদের পরিবারের অন্তত চারজন ব্যক্তি এই হামলায় অংশ নেন। এইদিকে আরিফের বাবা আব্দুল কাদের ও শাহিনুরের বাবা মোস্তফা জামাল আপন চাচাতো ভাই।

মামলা এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় সদর থানা পুলিশের একটি টিম শাহিনুরের বাসায় গিয়ে তাকে ডাকেন। শাহিনুর তাতে সাড়া দিলে সদর থানার ওসি তাকে ডেকছেন বলে জানানো হয়। এরপর শাহিনুর উপস্থিত পুলিশ সদস্যদের কথা মতো তাদের সাথে থানায় যান। এরপর তাকে কোন কিছু জিজ্ঞাসা না করেই লকআপে রাখা হয়। পরদিন সকাল ১০টায় ওসি কথা বলবেন বলে জানানো হয়।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ওসি আব্দুল্লা হিল জামান শাহিনুরের সাথে কথা বলেন। সে সময় তিনি শাহিনুরের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে কিনা জানতে চান। কিন্তু শাহিনুর কোন দলের সাথে সম্পৃক্ত না বলে জানান। বিষয়টি যাচাই শেষে পুলিশ শাহিনুরের কোন রাজনৈতিক সম্পৃক্ততা না পেলেও গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

ওইদিন (শনিবার) বিকেলে আদালতে জামিন শেষে বাসায় ফিরেন শাহিনুর। শাহিনুরের অভিযোগ এর আগেও প্রতিবেশী আবু তাহের রেজা তাকে হুমকি/ধামকি দিয়েছিল। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেওয়া হয় তাকে।

শনিবার রাতে শাহিনুরের বাবা মোস্তফা কেন তার ছেলেকে এভাবে হয়রানি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাতে গেলে বিবাদীরা আবারো হুমকি দেন। ঘটনার জেরে রবিবার বিকেলে মোস্তফা জামাল আরিফদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মোস্তফাকে চাইনিজ কুড়াল ও ছোঁড়া দিয়ে একাধিক কোপ দেয় আরিফ ও তার ছোট ভাই রাকিব। এতে মোস্তফার বাম পায়ের রগ এবং কোমড়ের উপরে গভীর ভাবে কেটে যায়।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে মোস্তফার। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এই ঘটনায় শাহিনুর বাদী হয়ে রবিবার (১৬ নভেম্বর) রাতেই আরিফ হোসেনকে প্রধান আসামী করে মোট ৬ জনের নামে সদর থানায় এজাহার দায়ের করেন। তবে শাহিনুরের দাবি, এজাহার দায়েরের পর থেকেই টালবাহানা করতে থাকে পুলিশ। মামলা রেকর্ড না করে উলটো এজাহার থেকে আসামীর নাম বাদ না দিলে মামলা রেকর্ড হবে না বলেও জানানো হয়। বুধবার সকাল পর্যন্ত তাদের মামলাটি নথিভুক্ত করেননি ওসি আব্দুল্লা হিল জামান। পরে থানায় মামলা নথিভুক্ত না হওয়ায় উপায়ন্তর না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

তবে আরিফদের পরিবারের দাবি, রবিবার সকালে আরিফের বাবা (আব্দুল কাদের) শাহিনুরদের বাড়ির সামনে দিয়ে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার সময় শাহিনুরের পরিবার তার পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আব্দুল কাদেরকে উলঙ্গ করা হয়। এই ঘটনায় আব্দুল কাদের মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেও জানায় একটি সূত্র। তবে সেদিনের ঘটনার পর আরিফদের পক্ষ থেকে থানায় এজাহার জমা দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

এইদিকে ওসি আব্দুল্লা হিল জামান সময়ের কণ্ঠস্বর এবং পুলিশ সুপারকে মামলা না নেওয়ার পেছনে ভিন্ন কারণ জানান।অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, শাহিনুরের এজাহারে এনআইডি নম্বর ভুল ছিল। আমরা তা সংশোধন করে পুনরায় এজাহার জমা দিতে বলেছি। কিন্তু তিনি তা করেননি। এছাড়াও কিছু বিষয় আছে। তবে তারা এনআইডি নম্বর সংশোধন করে দিলে মামলা নিব।

অপরদিকে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বিষয়টির খোঁজ নিয়ে বলেন, বাদী এজাহারের স্বাক্ষর না করায় মামলা নথিভুক্ত করতে পারেনি পুলিশ। বাদীকে থানায় আসতে বলুন পুলিশ মামলা নিবে।যদিও ওসির এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদী শাহিনুর রহমান। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এজাহারে এনআইডি নম্বর যেমন ভুল ছিল না তেমনি এজাহারে স্বাক্ষর করিনি এটাও মিথ্যা। এজাহারে স্বাক্ষর না থাকলে ডিউটি অফিসার সেদিন এজাহার জমা নিতেন না।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পঞ্চগড় ফরহাদ হোসেন বলেন, যদি কগনিজিবল অফেন্সের কোন ঘটনা ঘটে থাকে তাহলে ভিকটিম আইনের মধ্যে থেকে যতটুকু সহযোগিতা পাওয়ার কথা তা পাবে। এখানে অন্য বিবেচনার সুযোগ নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 13 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক