হোম
অপরাধ

পঞ্চগড়ে পরকিয়ার জেরে স্বামীর মৃত্যু স্ত্রী গ্রেপ্তার।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে পরকীয়ার জেরে বাবার মৃত্যু। পাষণ্ড মাকে গ্রেফতার করেছে পঞ্চগড় থানা পুলিশ। জানা গেছে আবার মৃত্যুর পর দুই ভাই বোন সোমবার, ৭ সেপ্টেম্বর

উঠোনে নির্বাক হয়ে বাবা মায়ের ছবি দেখছে ছোট্ট দুই ভাই বোন। পৃথিবীর হিসেব নিকেশ বুঝে উঠার আগেই জীবনের গতিপথ উলোট পালোট হয়ে গেছে তাদের। পরকিয়া প্রেমিকের যোগসাজশে তার বাবা আলম হক (৩০)কে পানির সাথে ওষুধ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে মা মৌসুমী আক্তার (২৫)। মাকে আটক করে স্থানীয়রা সোমবার বিকেলে পুলিশের হাতে তুলে দিয়েছে। জীবন সংসারে এখন রাফিয়া মনি (৭) ও তার ভাই জুনায়েদ (৫)। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকায় । স্ত্রীর পরকীয়া জেরে নিহত আলম ওই এলাকার তসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানান, গত শনিবার রাতে খাবার সময় দুটি সাদা বড়ি পানির সাথে মিশিয়ে স্বামীকে খাওয়ান তার স্ত্রী মৌসুমী। পানি পান করার আলম কিছুক্ষণ পরে বমিসহ অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার স্থানীয় জনসাধারণ ও পুলিশের সামনে মৌসুমী নিজেই স্বীকারোক্তি মূলক তথ্য জানান। একই সাথে তিনি দাবি করেন একই এলাকার বাবুল হোসেন তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতো। মেয়েকে গুমের হুমকি দিয়ে তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াতে বড়ি দুটি সেই তুলে দেয় মৌসুমীকে।

মৌসুমী বলেন, বাবুলের সাথে শারীরিক সম্পর্ক না করলে আমার মেয়েকে গুম করার হুমকি দেয় সে। এরপর আমার হাতে দুটি সাদা ঘুমের বড়ি তুলে দেয়। ওই বড়ি খাওয়ালে আমার স্বামী ঘুমিয়ে পড়বে আর ওই সুযোগে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। আমি সন্তানকে বাঁচাতে স্বামীকে পানির সাথে ঘুমের ওষুধ খাওয়াতে বাধ্য হই। কিছুক্ষণ পর তিনি বমি করেন। আমি জানতাম না এটি খাওয়ালে তিনি মারা যাবেন।

আলমের ভাই জাকির হোসেন বলেন, আমার ভাই খাওয়ার সময় তেতো অনুভব করেন। কিছুক্ষণ পরে তিনি বমি শুরু করেন। তখনই আমাদের ধারণা হয় তাকে কিছু খাওয়ানো হয়েছে। আমার ভাবী তারপরও স্বীকার করেনি। আজ যখন সবাই তাকে জিজ্ঞেস করেছে তখন সে সত্যটা প্রকাশ করেছে। আমরা এ ঘটনায় ন্যায় বিচার চাই।
প্রতিবেশী মায়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে মোবাইলে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিলো। তাই বলে স্ত্রী স্বামীকে এভাবে ওষুধ খাইয়ে হত্যা করবে এটা কল্পনা করা যায় না। দুটি সন্তানের এখন কি হবে। নিরিহ একটি ছেলেকে যারা এভাবে হত্যা করলো আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন অন্য স্বামীরাও তার স্ত্রীকে বিশ্বাস করবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাবুল এলাকায় দুষ্ট প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। এর আগেও সে একাধিক নারী কেলেঙ্কারি করেছে।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ওই ব্যক্তির মৃত্যুর পর থানায় অপমৃত্যু মামলা হয় এবং মরদেহ ময়নাতদন্তে পাঠানো পর। আজ তার স্ত্রীকে স্থানীয়রা পুলিশের হাতে তুলেণ দিয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। সেই সাথে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে পরকিয়ার জেরে স্বামীর মৃত্যু স্ত্রী গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

পার্বতীপুর ল্যাম্পে সেবার পরিধি বাড়ছে,পুরাতন ভবন ভেঙে,নতুন নির্মাণের প্রস্তুতি।
রংপুর 4 hours আগে

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 21 hours আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 1 day আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 2 days আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 2 days আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 2 days আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক