হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩ লাখ বৃক্ষরোপনের কর্মসূচির উদ্বোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪ ৮:০৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলার তিনটি উপজেলায় মাসব্যাপি ৩ লাখ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। শনিবার বেলা ১১টায় তেঁতুলিয়ার পুরাতন বাজারে মহানন্দা পার্কে বেলুন ও গাছ লাগিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।

এছাড়াও তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর ধারে মুক্তাঞ্চল পার্কে বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, এমপি সহধর্মিনী মেজর (অব.) কাজী মৌসুমী, ব্র্যাকের প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক কেএএম মোর্শেদ, সহযোগি পরিচালক আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠার কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা জলবায়ূর পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে জীব বৈচিত্র রক্ষা, মরুময়তা রোধ, সৌন্দর্য বর্ধনের মাধ্যেমে পর্যটনে মানুষকে আকৃষ্ট দুর্যোগ থেকে রক্ষায় সবুজায়ন ভাবনা ও প্রাণ প্রকৃতি বাঁচাতে পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলায় ২৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৬ প্রজাতির তিন লাখ গাছ লাগানোর উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। শনিবার পয়লা আষাঢ় ১৫ জুন বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছেন। ইতোমধ্যে তিনি প্রায় ৬৬ প্রজাতির দুই লক্ষাধিক গাছের চারা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, তাঁর নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ছিল “পরিবেশ ও পর্যটন”। পঞ্চগড় একটি পর্যটন এলাকা সেহেতু আমরা রাস্তার ধারে শোভাবর্ধনকারী গাছ যেমন শিমুল, পলাশ, কৃষ্ণচ‚ড়া, রাধাচড়া, জারুল, সোনালু, ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি করতোয়া, মহানন্দা, ডাহুক,চাওয়াই, তালমা, নাগর, বেরং, ভেরসাসহ পঞ্চগড়ের সকল নদীর পাড়ে পাখির খাবার উপযোগী বুনো ফলের গাছও লাগাতে চাই। পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আমাদের তিনটি উপজেলা পরিষদ, ২৩ টি ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি সকল দপ্তর, আ’লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল স্কুল, কলেজ মাদ্রাসা,সর্বোপরি দল-মত নির্বিশেষে সকল নাগরিক আমাদের এই উদ্যোগে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি বলেন,“যখন এক ব্যাক্তি স্বপ্ন দেখে তখন এটি নিছক স্বপ্ন। যখন সবাই মিলে স্বপ্ন দেখে তখন এটি হয় স্বপ্ন বাস্তবায়নের শুভসূচনা”। আমরা শুধু বৃক্ষরোপণই করেই দায়িত্ব শেষ করি। কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করি না। গাছ লাগালেই রক্ষনাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে। চলতি বছর পঞ্চগড়-১ আসনের সকল শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, গ্রামীণ সড়ক, স্কুল কলেজ, নদীর ধার, পুকুরের পাড়ে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। যাতে গাছ লাগানোর মধ্য দিয়ে ব্যক্তি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সকলের মধ্যে শান্তির বার্তা নিয়ে আসে, যা সমাজকে বহুগুণে সমৃদ্ধ করবে। এছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হচ্ছে। গাছ বাচঁলে প্রাণ বাচবে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যায় করার অনুরোধ জানান তিনি। এ কর্মসূচি চলবে পুরো আষাঢ় মাস।

তিনটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস আদালত, আশ্রয়ন প্রকল্প, সড়ক -মহাসড়কে কর্মসূচির আওতায় আনা হবে। এসব বৃক্ষ রক্ষণাবেক্ষনে জৈব সার, কীটনাশক, ফেন্সিং, বাঁশের খুটি দিয়ে বেধে রাখা হবে। প্রতিবছর এ কর্মসূচি চলবে। আগামী বছর যে প্রতিষ্ঠান বা ব্যক্তি গাছ লাগিয়ে রক্ষা করতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে।সংসদ সদস্য হিসেবে দ্বিতীয় এবং চলতি অর্থবছরের চতুর্থ বরাদ্দ হিসেবে কাবিটা কর্মসূচির ৫০ লক্ষ টাকা পেয়েছেন।এই পুরো বরাদ্দ তিনি তিনটি উপজেলার ২৬ টি গ্রামীণ সড়ক সংস্কার ও বৃক্ষ রোপনে ব্যয় করার জন্য বরাদ্দ দিয়েছেন।

এই উদ্যোগ সফল করতে তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এদিকে ব্র্যাকের পক্ষ থেকে তিন উপজেলায় রোপনের জন্য সাত প্রজাতির দুই হাজার একশ চারা সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 17 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক