admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের সাড়ে নয় মাইল এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেখ ফরিদ (২৪) ও শরীফুল ইসলাম(২৫)। নিহত ফরিদ জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শরীফুল ইসলাম একই এলাকার জনাব আলীর ছেলে। সম্পর্কে তারা মামা ভাগিনা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে সাড়ে নয় মাইল এলাকায় সড়কে মোটরসাইকেল আরোহীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ সময় দুজনের মাথার মগজ বিচ্ছিন্ন অবস্থা দেখা যায়। পুলিশের ধারণা, দুর্ঘটনাটি ট্রাকের সাথে ঘটতে পারে। নিহতরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়া শালবাহানে বাড়ি ফিরছিলেন জানা যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। তারা পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জেলার সাড়ে নয় মাইল এলাকায় পৌছালে দূর্ঘটনাটি ঘটে। সম্ভবত ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।