admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন পঞ্চগড় জেলা প্রশাসন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে যেন শারদীয় দুর্গাপুজা উৎযাপন করতে পারি এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে কেউ যেন না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আনসার, গ্রাম পুলিশ রাখা হবে। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেট রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এম এম সিরাজুল হুদা বলেন, জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পুজা মন্ডমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডব। তিন ভাগে এসব পুজা মন্ডমকে নিরাপত্তা দেয়া হবে।
তিনি আরও বলেন, র্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদেরকে সহযোগিতা করবে স্থানীয় পুজা মন্ডপ কমিটি।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ,সদর থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার, তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার,সাবেক সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আব্দুর রহিম, মোশাররফ হোসেন, সামসউদ্দীন চৌধুরী কালাম, লুৎফর রহমান, সাবিবুর রহমান সাবিব, একেএম বজলুর রহমান,এসএ মাহমুদ সেলিম, এ হোসেন রায়হান, সরকার হায়দার, আমির খসরু লাভলু, রাজিউর রহমান রাজু,হোফরান বিপ্লব, হাসিবুল ইসলাম, কামরুজ্জামান টুটুল, রনি মিয়াজী, আব্দুর রউফ, রকি সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।