admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
নৌবাহিনী কর্মকর্তা মারধরের মামলার ঘটনায় মুক্তি পেলেন ইরফান সেলিম।সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিম। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মুক্তি পান বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম।
তিনি বলেন, আজ (বুধবার) সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন। প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় করা মামলায় বন্দী ছিলেন তিনি। ওই মামলায় জামিন পাওয়ার পরই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো।