admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ”মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে (৭-১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জুন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল,ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, কম খেলে বেশি দিন বেঁচে থাকা যায়, অথচ আমরা এর উল্টোটা করি আমরা খেতে বসলে পেট পুড়ে খাই।
তবে এই খাওয়াটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আপনারা আপনাদের প্রজন্মের প্রতি স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন থাকবেন, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এর পাশাপাশি পুষ্টিযুক্ত খাবার এবং পুষ্টির গুনাগুন সম্পর্কে বিষদ আলোচনা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১৫জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহযোগীতায় আর্ন্তজাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়নাধীন জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প