admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ৮:৫৫ অপরাহ্ণ
নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে নতুন করে আরও ১৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার (১৪ জুন) রাত সাড় ১০টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে ১ ও ২ জুন পাঠানো নমুনায় ১৩ জন এবং একই দিন রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ৮, ৯ ও ১০ জুনের পাঠানো নমুনায় ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এ ছাড়া ফলোআপ নমুনায় সদরের ২ বছরের এক শিশু পুনরায় পজেটিভ হয়েছে। ১৩ জুন ঢাকা হতে প্রেরিত নতুন করোনা পজেটিভ’র মধ্যে জেলার ডোমার উপজেলার এক নারীসহ ৩ জন, জলঢাকার এক নারীসহ ৬ জন, সৈয়দপুরের এক নারীসহ ২ জন, কিশারীগঞ্জের ২জন।
দিনাজপুর হতে প্রেরিত ৫ জন নতুন করোনা পজেটিভ’র মধ্যে নীলফামারী সদরের ৪জন ও সৈয়দপুরের একজন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৫৫ জন। এর মধ্যে নীলফামারী সদরের ৮১, জলঢাকার ৪৭, ডিমলার ৪৪, সৈয়দপুরের ৩৪, ডাোমারের ৩১ ও কিশারীগঞ্জ উপজলার ১৮ জন। এছাড়াও করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১২৪ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে ৮৩ জন ও রংপুরে স্থানান্তরিত হয়েছেন ৩ জন।