admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে কয়েক ডজন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ মিটার গভীর গিরিখাদে পড়ে গেছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গুমারা এএফপিকে জানান, কয়েক ডজন যাত্রী নিয়ে বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ এবং ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন এবং কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।