admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
নির্দেশনা অমান্য করে উপযুক্ত কোনো কারণ ছাড়া বাইরে গেলে গ্রেপ্তার ও জরিমানায় মুক্ত ২৫০০। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলছে সর্বাত্মক লকডাউন। বিধিনিষেধ কার্যকরে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা অমান্য করে উপযুক্ত কোনো কারণ ছাড়া বাইরে গেলে গ্রেপ্তারও করা হচ্ছে। লকডাউনের গত ৪ দিনে এ রকম অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ঢাকা মহানগরীতে গ্রেপ্তার হওয়া প্রায় আড়াই হাজার মানুষ ইতোমধ্যে আদালতে জরিমানা দিয়ে মুক্তি লাভ করেছেন। গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ৫৮৯ জনকে ঢাকা সিএমএম আদালতে আজ সোমবার হাজির করে পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে কারাভোগের আদেশও দেওয়া হয়।
জানা গেছে, ঢাকা মহানগরীতে গ্রেপ্তার হওয়া প্রায় আড়াই হাজার মানুষ ইতোমধ্যে আদালতে জরিমানা দিয়ে মুক্তি লাভ করেছেন। গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ৫৮৯ জনকে ঢাকা সিএমএম আদালতে আজ সোমবার হাজির করে পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে কারাভোগের আদেশও দেওয়া হয়। এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ৪ দিনে প্রায় আড়াই হাজার মানুষকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করেন। এ ছাড়া অনাদায়ে কারাভোগের আদেশও দেন। পরে সবাই জরিমানা দিয়ে আদালত থেকেই মুক্তিলাভ করেন।
জানা যায়, গত ৪ জুলাই ৬৩৬ জন, ৩ জুলাই ৬০৭ জন এবং গত ২ জুলাই ৬২৯ জনকে আদালতে হাজির করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ দায়ের করে আদালতে হাজির করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকরে রাজধানীর মতিঝিল, লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিনা কারণে ঘর থেকে বের হওয়া এবং মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।