হোম
নির্বাচিত কলাম

নিজেদের তৈরি বাঁশের সাঁকোই ২০ গ্রামের মানুষের ভরসা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন নদী পারাপারে ২০টি গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো; সেটিও নিজেদের উদ্যোগে তৈরি করে নিয়েছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী পারাপারেই এই সেতু তৈরি করে নেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, ৫০ বছর ধরে এভাবেই নিজ উদ্যোগে নদী পার হচ্ছেন তারা। প্রতিবার নির্বাচনের আগেই সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সেতুটি আর বাস্তবে রূপ নেয় না। তাই নিজেরাই সেতু তৈরি করে নেন, নিজেরাই সংস্কার করেন আর প্রতিদিন ঝুঁকি নিয়ে তা সেতু পার হন।
প্রতিদিন শিক্ষার্থী সহ হাজারো নারী-পুরুষ মাতৃগাঁও ঘাটের এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন।
সেতুটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ফুট। এর পূর্ব দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এবং পশ্চিম দিকে মোহাম্মদপুর ইউনিয়ন। স্থানীয়রা জানান, এই সাঁকো থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি সেতু আছে। কিন্তু সেখান দিয়ে যাতায়াতে এলাকাবাসীর এক ঘণ্টারও বেশি সময়ের অপচয় হয়ে যায়।

মাতৃগাঁও গ্রামের বাসিন্দা আলিম বলেন, “প্রায় ৫০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নারগুন ইউনিয়নের পোকাতি, উত্তর বোচাপুকুর, দক্ষিণ বোচাপুকুর, পূর্ব নারগুন সহ ১০টি গ্রাম ও মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও, রামপুর, মোহাম্মদপুর মধ্যপাড়া, বটতলি, পূর্ব মাতৃগাঁওসহ ১০টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এবং মোটরসাইকেল ও সাইকেল এভাবেই চলাচল করছে।”প্রত্যেক বছর নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বাঁশের এই সাঁকো ভেসে যায়। বন্যার পানি নেমে গেলে আবারও তা তৈরি করেন স্থানীয়রা।
কথা হয় সাঁকো ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে পার হওয়া পোকাতি গ্রামের আব্দুলের সঙ্গে। তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ২ ইউনিয়নের মধ্যে সহজে যোগাযোগের আর কোনো পথ নেই। তাই এই সাঁকো ব্যবহার করতেই হয়। ”কলেজপড়ুয়া শিক্ষার্থী আলম জানান, একবার ১ জন শিক্ষার্থী সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিল; পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তারপরেও এই পথেই রোজ পারাপার হতে হয় তাদের।

মোহাম্মদপুর মধ্যপাড়া ও মাস্টারপাড়া গ্রামের প্রবীণ হামিদুর রহমান বলেন, “এই বাঁশের সাঁকো বদলে এখানে একটি ব্রিজের দাবি আমাদের দীর্ঘদিনের। ভোটের সময় জনপ্রতিনিধিরাও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো আশার আলো দেখেনি। তাই চরম দুর্ভোগ পোহাচ্ছেন ২ ইউনিয়নের ২০ গ্রামের মানুষ লাখো মানুষ।”এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরেকুল ইসলাম বলেন, “এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারি দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্রিজ নির্মাণ হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান,স্থানীয়দের দুর্ভোগ নিরসনে এরই মধ্যে টাঙ্গন নদীর মাতৃগাঁও ঘাটে ৩০০ মিটার অর্থাৎ ৯৮৪ ফুট দৈর্ঘের একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 50 minutes আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক