admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
আজ রোববার (১৬ জানুয়ারি ২০২২ ইং) সকাল ৮টায় শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। ২৭ ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শুরু হওয়ার ৩০ মিনিট পরেই নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসায় ভোট দিয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। একদিকে শীতের সকাল, তারওপর কুয়াশা ভেদ করে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন।
বেলা যত বাড়ছে, ভোটারদের উপস্থিতিও তত বাড়ছে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ভোট গ্রহণের প্রথম ১ ঘণ্টায় কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শোনা যায়নি। ভোট দেওয়ার পর তৈমূর আলম খন্দকার বলেন, প্রচারণার সময় আমার কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে।
তাদেরকে নিজ বাসাসহ বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি। ভোটের মাঠে আছি, শেষ পর্যন্ত থাকবো। সব ঠিক থাকলে জনতার প্রার্থী হিসেবে আমি লক্ষাধিক ভোটে জিতব, ইনশাআল্লাহ। তাঁর জনপ্রিয়তা কম না। তবে তিনি জানান যদি ভোটে কোন প্রকার কারসাজি না হয় তিনি জয় লাভ করবেন বলে জানান।