হোম
অপরাধ

নজির বিহীন বিচার, থাইল্যান্ড প্রতারণার দায়ে রেস্তোরাঁ মালিকদের ১ হাজার ১৪৬ বছরের কারাদণ্ড!!!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুন, ২০২০ ৯:০৮ পূর্বাহ্ণ

Thailand-hotel-owner-pianist-mknewsbd

ফাইল ছবি

এমন বিচার নজির বিহীন। অথচ বাংলাদেশে প্রতিটি খাদ্যে ভেজাল দেখার কেউ নেই। থাইল্যান্ড এ প্রতারণার দায়ে রেস্তোরাঁ মালিকদের ১ হাজার ১৪৬ বছরের কারাদণ্ড!!! ব্যাংককের একটি সামুদ্রিক খাবারের দোকানের ফাইল চিত্র।থাইল্যান্ডে জনগণের সঙ্গে প্রতারণা করার দায়ে এক রেস্তারাঁর দুই মালিককে আদালত ১,১৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে। গত বছর লায়েমগেট সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ অনলাইনে অগ্রিম অর্থ দিলে ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়। প্রায় ২০ হাজার মানুষ অনলাইনে খাবারের ভাউচার কেনেন, যার মূল্য ছিল থাই মুদ্রায় ৫ কোটি থাই বাট (১৬ লক্ষ আমেরিকান ডলার। থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে সংস্থাটি পরে জানায় এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এবং তারা রেস্তোরাঁট বন্ধ করে দেয়। কয়েকশ মানুষ অভিযোগ জানানোর পর রেস্তোরাঁর দুই মালিক আপিচার্ট বোওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাকে গ্রেপ্তার করা হয়।

থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে যেখানে এত মানুষ অভিযোগ জানিয়েছে। কিন্তু থাই আইনে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ বিশ বছর। সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ‘লায়েমগেট ইনফিনিট’ গত বছর নানাধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে যেখানে খদ্দেরদের অগ্রিম অর্থ দিতে বলা হয়। এধরনের একটি অফার ছিল ৮৮০ বাট (২৮ ডলার) দিয়ে সামুদ্রিক খাবারের পুরো মিল খেতে পারবে দশ জন মানুষ। সাধারণত এধরনের খাবারের খরচের থেকে অনেক সস্তা ছিল এই দাম।

প্রথমদিকে যারা ভাউচার কিনেছিল, তারা ওই দামে রেস্তোরাঁটিতে খেতেও পেরেছিল। কিন্তু থাই সংবাদমাধ্যম পিবিএস জানাচ্ছে পরবর্তীতে খদ্দেররা অগ্রিম বুকিং করতে গেলে তাদের বলা হয় বুকিং পেতে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মার্চ মাসে লায়েমগেট ইনফিনিট হঠাৎ জানায় তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তারা জানায় চাহিদা মেটানোর জন্য যথেষ্ট সামুদ্রিক খাবার তারা সংগ্রহ করতে পারছে না। থাই সংবাদমাধ্যম জানায় যেসব খদ্দের অগ্রিম ভাউচার কিনেছিল রেস্তোরাঁটি তাদের অর্থ ফিরিয়ে দেবে বলে জানায়। ৮১৮জন খদ্দের যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে ৩৭৫জন তাদের অর্থ ফিরে পায়। পরে আরও কয়েকশ মানুষ প্রতারণার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠান ও এর দুই মালিকের বিরুদ্ধে।

মালিক দুজনকে ভুয়া বার্তা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা ৭২৩টি ভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং তাদের দুজনকেই ১,৪৪৬ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে তারা দোষ স্বীকার করেছিল বলে আদালত তাদের সাজার মেয়াদ প্রত্যেকের ক্ষেত্রে অর্ধেক কমিয়ে একেক জনের ক্ষেত্রে ৭২৩ বছর করে। তাদের ৭২৩ বছর করে জেল হলেও তাদের আসলে কারাবাস করতে হবে থাই আইন অনুযায়ী বিশ বছরের সবোর্চ্চ মেয়াদ পর্যন্ত। তাদের রেস্তোরাঁ লায়েমগেট ইনফিনটকে ১৮ লক্ষ বাট জরিমানা করা হয়েছে এবং মালিক দুজনকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ বাট ফিরিয়ে দেবার আদেশ দিয়েছে আদালত। থাইল্যান্ডের একটি আদালত ২০১৭ সালে এক প্রতারককে ১৩ হাজার বছরের কারাদণ্ড দিয়েছিল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 59 minutes আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 1 hour আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 2 days আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার-ধর্ষনে অভিযুক্ত কিশোর আটক।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় নারীসহ ৩ জনের কারাদন্ড।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক