admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার অন্তর্ভুক্ত নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চখের ব্রিজ এলাকায় রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ২টি মরদেহটি উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।