এনামুল হক,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
নওগাঁ জেলার ৪৭-নওগাঁ২ আসনে পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ অসহায় ও দুস্থ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। মোট ১০ লক্ষ টাকার এ সহায়তার মধ্যে পত্নীতলা উপজেলায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং ধামইরহাট উপজেলায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
জানা গেছে, দুই উপজেলার প্রায় ৫০০ জন অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এ নগদ সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এনামুল হক। তিনি বলেন, সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ও ধামইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়গণ। তারা সার্বিক বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগীদের অনেকেই জানান, এ সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।