হোম
আইন-বিচার

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রিতা দেওয়ান সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২০ ৯:০২ পূর্বাহ্ণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ারইয় রিতা দেওয়ান বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা -এম কে নিউজ

ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রিতা দেওয়ান সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে টাঙ্গাইলের বাউল রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। পালা গানের মাধ্যমে বাউল রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে ‘অশালীন উক্তি’ করে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়েছেন এমন অভিযোগে এ বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় বুধবার এই পরোয়ানা জারি হয়েছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিবিসিকে বলেছেন, ফেব্রুয়ারি মাসে দায়ের মামলার তদন্ত শেষে আদালত এই পরোয়ানা জারি করেছে।

রিতা দেওয়ান সংবাদ মাধ্যমকে বলেছেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ফেব্রুয়ারি মাসেই তিনি ওই ঘটনার জন্য ইউটিউবে ক্ষমা চেয়েছেন। ‘ঘটনার পর থেকে হুমকি আর হেনস্থার মধ্যেই আছি মানিকগঞ্জের এই বাউল শিল্পী রিতা দেওয়ান বলছেন, এই বিতর্কের যখন শুরু অর্থাৎ জানুয়ারি মাসের শেষ থেকে এখন পর্যন্ত তাকে নানাভাবে হেনস্তা করা হয়েছে। তিনি বলেন যে ভিডিও নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই পালা গানের আসরে প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে তার ভুল হয়েছে।

গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারার সঙ্গীত লোকের মুখে মুখে ফেরে রিতা দেওয়ান বলেছেন, এজন্য আমি ক্ষমা চেয়েছি, ওই কথাটা আমার ভুল হয়েছে। আমি তো মুসলমান, আমি তো আল্লাহকে খারাপভাবে কিছু বলতে পারি না। ওটা গানের মঞ্চে প্রতিপক্ষ ছিলেন শাহআলম সরদার, তার আক্রমণের জবাব দিতে গিয়েই ভুলটা হয়েছে। তবে প্রকাশ্যে ক্ষমা চাইলেও, ওই বিতর্কের কারণে রিতা দেওয়ান ও তার পরিবারকে হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা ধরণের গালিগালাজ করে, হুমকি দিয়ে ভিডিও বানানো হয়েছে। স্থানীয়ভাবেও আমাকে এসবের মুখোমুখি পড়তে হয়েছে। এ কারণে রিতা দেওয়ান ও তার পরিবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত একদিনও মঞ্চে গান করিনি। যেসব জায়গায় এই পালা গানের আয়োজন করা হয়, আমার এই বিতর্কের কারণে আয়োজকেরা অনুমতি পায় না অনুষ্ঠান করার। এজন্য এখন আর তারা আমাকে অনুষ্ঠানে নিতে চান না।

এ কারণে নিরাপত্তার অভাবের পাশাপাশি রিতা দেওয়ানকে জীবন-জীবিকা নিয়েও প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে। গত মাসখানেক ধরে শারীরিকভাবেও অসুস্থ হয়ে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। মামলার তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা মামলার তদন্ত করার দায়িত্ব ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই’র ওপর, সংস্থাটি গত ২৯শে অক্টোবর আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেছেন, রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে রিপোর্ট দেয়া হয়েছে।

‍সে কারণে এখন বাউল রিতা দেওয়ানসহ মোট তিনজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় শুধুমাত্র রিতা দেওয়ানকে আসামি করা হয়েছিল, কিন্তু মামলার তদন্ত শেষে ভিডিও দৃশ্য ধারণ এবং ইউটিউবে আপলোড করার অভিযোগে আরো দুইজনকে আসামি করা হয়েছে। শাজাহান এবং ইকবাল নামের এই দুইজনের নামের কেবল প্রথম অংশটি জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মি. ইসলাম।

ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী মোহাম্মদ ইমরুল হাসান গত ২রা ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “মামলার আর্জিতে বলা হয়েছে, একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে ‘ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন, যা মানুষের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হেনেছে।

এবং এটা ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য তার প্রতিকার চেয়ে ওই মামলা দায়ের করা হয়। ইউটিউবে রিতা দেওয়ানের সেই পালা গানের ভিডিও ভাইরাল হবার পর, পয়লা ফেব্রুয়ারি তিনি ইউটিউব ভিডিও’র মাধ্যমে ক্ষমা চান। পাবলিক প্রসিকিউটর মি. ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ এর ১ নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা বা উস্কানি দেয়ার অপরাধ প্রমাণিত হলে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ বছরের জানুয়ারি মাসেই আরেকজন বাউল শিল্পী শরিয়ত সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে সেসময় লোকসংগীত শিল্পী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছিল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 12 hours আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 1 day আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 1 day আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 1 day আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 2 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 days আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক