admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ৭:৫৬ পূর্বাহ্ণ
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকারের পাসওয়ার্ড নম্বর দেয়ার নির্দেশ। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির অফিসের লকারগুলোর পাসওয়ার্ড নম্বর আদালতের পক্ষ থেকে গঠিত পরিচালনা বোর্ডকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারাগারে থাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের প্রতি এ নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনায় আইজি প্রিজন্সকে বলা হয়েছে।
নির্দেশ কার্যকরের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক, এমডি, বা তার মনোনীত প্রতিনিধিকে কারাগারে এই দম্পতির সঙ্গে দেখা করার জন্য ব্যবস্থা করতে হবে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার, ২৩ নভেম্বর, এ আদেশ দেন।
এদিন বোর্ডের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। অপরদিকে, আইনজীবী এ এম মাছুম ও সৈয়দ মাহসিব হোসেন রিট আবেদনকারীর পক্ষে ছিলেন। এ ছাড়া আইনজীবী তাপস কান্তি বল বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা কমিশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন।