admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়ডে কোভিড -১৯ সম্পর্কে সচেতনতামূঔশ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্প, বোচাগঞ্জ উপজেলা শাখা এবং সহায়তায় হেকস্ ইপার। ২০ নেপ্টেম্বও শনিবার সকাল ১১ টায় উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাশার সায়েদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বিপদ রঞ্জন দাস ইপিআই সুপারভাইজার ,সেতাবগঞ্জ পৌরসভা কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন।
কোভিড-১৯ মহামারী ক্রান্তিকালে জনসচেতনতা, মাস্ক পড়া, নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এরিয়ে চলাসহ শারীরিক দুরত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ক্যাম্পে তিনি ১০ জন ব্যক্তির চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনা সংকোচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান জানান বলেন। উক্ত স্বাস্থ্য ক্যাম্পের সঞ্চালক ছিলেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল।