শামসুল আলম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রান কেন্দ্র স্কুলরোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শতভাগ ডিজিটাল আধুনিক যন্ত্রপাতি নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে একতা ডায়াগনষ্টিক সেন্টার। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধীকারী ধনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আমিন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, বোচাগঞ্জ থানার (ওসি) মো. মিজানুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।
সভায় বক্তারা বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা হচ্ছে একটি অন্যতম মৌলিক অধিকার। আমরা প্রত্যাশা করছি এই একতা ডায়াগনষ্টিক সেন্টার মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে একতা তাদের সুনাম অক্ষুন্ন রাখবে। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও সংবাদকর্মী, পল্লী চিকিৎস এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।