admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২০ ১১:০৩ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ। করোনা ভাইরাস প্রতিরোধ ও এর সংক্রমণ থেকে রক্ষা পেতে চলমান সচেতনতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে ১৭ জুন বুধবার সকালে সেতাবগঞ্জ পৌরসভার করোনা প্রতিরোধে জন সচেতনতা মূলক মাইকিং,লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এবং করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতন করতে মাইক্রো বাসে পৌরসভার কাউন্সিলর গণ পৌর শহরে সকল ওয়ার্ডের বাজার প্রতিটি প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ এবং যাদের মুখে মাস্ক নেই তাদের কে মাস্ক পড়িয়ে দেন এবং সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জনান।
মোড়ে মোড়ে গিয়ে মাস্ক পরতে এবং ঘন ঘন হাত ধোয়ার জন্য বলছেন, পৌরবাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। সকালে পৌর মেয়র আব্দুস সবুর চলমান এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ সময় ১নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুয়েল রানা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন, পৌর সভার সচিব হরিপদ রায় উপস্থিত ছিলেন। পৌর মেয়র জানান, সেতাবগঞ্জ পৌরসভা বিগত ৪ মাস ধরে পৌরবাসীকে সচেতনতার পাশাপশি ও মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে।