admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি – র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ ০২ জন পাচারকারী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ৮ নং দন্ডপাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত প্রধানাবাদ, ঢাকাইয়া পাড়া এলাকায় কতিপয় মূর্তি পাচারকারী মূল্যবান কর্ষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ক্রয়বিক্রয় করে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, দিনাজপুরের একটি বিশেষ আভিযানিক দল গত ০৩ জুলাই ২০২২ খ্রি সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ৮ নং দন্ডপাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত প্রধানাবাদ,ঢাকাইয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০.৯ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ পাচারকারী চক্রের সদস্য আসামী ১। মোঃ আনিসুর সরকার (৪০), ২। মোঃ মমিনুল সরকার(৩৫), উভয় সাং- প্রধানাবাদ,ঢাকাইয়া পাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় দ্বয় কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, কষ্টি পাথরের মূর্তিটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা।
¬¬¬¬প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পাচারকারী চক্রের আসামীদ্বয় বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবান কষ্টি পাথর সংগ্রহ করে বিপুল অর্থের বিনিময়ে বিদেশে পাচার করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।