admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২২ ৭:৪৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৪৬ কেজি (১৬২ লিটার) চোলাই মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে ২০২২ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১২ নং ওয়ার্ড এর পুলহাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৬ কেজি (১৬২ লিটার) চোলাই মদ সহ ১। মোঃ সেলিম রেজা (২৩), গ্রাম- রাণীগঞ্জ, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ দেশীয় তৈরি চোলাই মদ অবৈধভাবে গোপনে ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।