admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বোচাগঞ্জের ২নং ইশানিয়া ইউনিয়ন ২নং ওর্য়াড থেকে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। বুধবার ৭ জুলাই দিবাগত রাতের কোন এক সময় মোটর সাইকেলটি চুরি হয় ব্যস্ততম গ্রাম খানপুর থেকে। ২নং ইশানিয়া ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী নিজের ব্যবহৃত ডায়াং-৮০ সিসি কে বা কারা চুরি করে নিয়ে যায়। ইউসুফ মেম্বার সাংবাদিকদের জানান,প্রতিদিনের ন্যায় ঘড়ের বারান্দায় রেখে তালা বন্দ করে রাখি।
চোরেরা গ্রীলের তালা ভেঙ্গে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়। আমি সকালে উঠে দেখি মোটর সাইকেল নেই ,আশেপাশে খোঁজাখুজি করে দেখি,কিন্তু বাইকটি পাওয়া যায়নি। সংঘবদ্ধ চোর চক্র চুরি করে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি। সম্প্রতি তেরেঙ্গি বাজারে তিনটি দোকানে চুরি যায় । এলাকাবাসী জানায়, চিহ্নিত একজন চোর এলাকায় এসব অপকর্ম করে গেলেও তার কোন বিচার হয়না। ফলে একের পর এক চুরি সংঘটিত হচ্ছে।