admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ১১:৫৫ অপরাহ্ণ
রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন, মোঃ নবী হোসেন খান । গত শনিবার ৩ অক্টোবর তিনি দায়িত্বভার গ্রহন করেন।
এর আগে তিনি জেলার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বোচাগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী এর স্থলাভিষিক্ত হলেন তিনি। নব নিযুক্ত ওসি নবী হোসেন খান বলেন, বোচাগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি বোচাগঞ্জ মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা চাইলেন তিনি।