admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত। দিনাজপুরের বীরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২রা জানুয়ারি) দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তিন ছাত্র হলো- উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।
তারা তিনজনই উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ৯ম ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়।বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে চড়ে তারা তিনজনই বাড়ি ফিরছিল।
পথিমধ্যে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়। সোহেল রানা আরো জানান, স্থানীয়রা আহত শাহরিয়ার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।