মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
দিনাজপুর জেলা কার্যালয়ে ২৫ জুলাই সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শ্রম দপ্তরের আয়োজনে চেক হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মতবিনিময় সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শন উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য এবং বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ও সাংবাদিকের প্রশ্ন উত্তর শেষে ৮৪ টি চিকিৎসা চেক, ৬টি মৃত চেকসহ মোট ৯০ টি চেক বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর যার (রেজি নং রাজ-২৯৩৬) এর সভাপতি জিএম হিরুসহ জেলার সাংবাদিকবৃন্দ প্রধান অতিথির সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় উপস্হিত ছিলেন, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ- পরিচালক ওসমান গণি,সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান,সহকারী পরিচালক মামুনুর রশিদ,শ্রম কর্মকর্তা হুমায়ুন কবির,শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।