তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরিতে ৯ স্বতন্ত্র প্রার্থীসহ ২টি প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্যানেল দুইটি হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেল ও জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেল।
শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির ১৪৩৩ সনের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ এমাম আলী, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২, মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক,পাঠাগার সম্পাদক এসএম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মাহাবুবুর রহমান মানিক, সদস্য রুহিনী কান্ত রায়, সামসুদ্দোহা, জোবায়ের আল মামুন তুহিন, দেলোয়ার হোসেন-৬ ও এনামুল হক।
জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি একেএম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার রমজান আলী, নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম-২, ইসহাক আলী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু,সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক তোজাম্মেল হক বকুল, শিক্ষা।