হোম
রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে থানা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত।

মাসুদ আলী পুলক, রাজশাহী ব্যুরো || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

২৮ আগস্ট ২০২৬, শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ রাজপাড়া থানা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।

যা ঘটেছিল সভায় প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান শৃঙ্খলা ভঙ্গ করে বিগত তে একটি ঘটনা কে সমনে এনে উদ্ভট পরিস্থিতি তৈরি করেন।

জবাবে রিটন তাকে আশ্বাস দিয়ে বলেন সভা শেষে আপনাদের নিয়ে আলাদাভাবে বসব। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে উচ্চবাচ্যে বিষোদগার শুরু করেন।

এতে সভাস্থলে উপস্থিত বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সকল নেতাকর্মীদের সকল থানার নেতৃবৃন্দ কে মহানগর বিএনপি শীর্ষ নেতারা শান্ত পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন । পরে রাজপাড়া থানা কমিটি কে শান্ত হয়ে বসতে বলা হলেও তারা তা না মেনে সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর নেতৃবৃন্দকে ব্যাপক গালিগালাজ করতে করতে সভা ত্যাগ করে চলে যান।

স্থগিতের ঘোষণা উদ্ভূত পরিস্থিতিকে গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করেন।

তার প্রস্তাবের সাথে একমত পোষণ করে সভাপতি মো. মামুন অর রশিদ মামুন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ মহানগর বিএনপি সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু।

অঙ্গ-সহযোগী সংগঠন: যুবদল আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি যুবদল,যুগ্ন আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মীর তারিক খালিদ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি ছাত্রদল আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন কৃষক দল আহ্বায়ক মো.সরফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল হক শ্রমিক দল আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, সদস্য সচিব রফিক উদ্দিন প্রমোখ। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ ৭টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক