admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কাম অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়।

সকালে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে অডিটোরিয়ামে গিয়ে শেষ হলে সেখান থেকে বেলুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলায় কাজী শাহাবদ্দীন বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীয় কার্যক্রম প্রদর্শন ও সরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল সেবা তুলে ধরেন।