হোম
অর্থনীতি

তেঁতুলিয়ায় পর্যটকদের মুগ্ধতা কাঁড়ছে হলুদিয়া সূর্যমুখী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ দেশের সর্ব উত্তর তেঁতুলিয়া উপজেলায় সবুজ পাতার ভেদ করে মাথা উচু করে সৌন্দর্যের আভা ছড়িয়ে পর্যটকদের মুগ্ধতা কাঁড়ছে মিষ্টি হলুদের সূর্যমুখী। বাতাসে দোলে নজর কাঁড়ছে ফুলগুলো। তা দেখতে অনেক দর্শনার্থীদের ভিড় জমছে সেখানে। অনেকে পরিবার নিয়ে চোখ জুড়িয়ে দেখে মুগ্ধ হচ্ছেন।
সমতলের সবুজ চা বাগানের পর সূর্যমুখীর আবাদ বেড়েছে তেঁতুলিয়ায়। এতে একদিকে যেমন তেল উৎপাদনের সম্ভাবনা বাড়ছে। তেমনি পর্যটনে বাড়িয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ কিংবা সারা বছরই অগণিত পর্যটকের সমাগম ঘটে তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ার নানান নয়নাভিরাম দর্শনীয় স্থানের সাথে যুক্ত হচ্ছে সূর্যমুখী বাগানও।

ঈদের পরের দিন দেখা যায়, তেঁতুলিয়ার সদর এলাকার বাংলাবান্ধা-পঞ্চগড় এশিয়ান হাইওয়ে সড়কের বাংলা টি কারখানার ধারেই পঞ্চাশ শতক জমিতে আফজাল হোসেন চাষ করেছেন সূর্যমুখী। মহাসড়কের ধারে থাকায় সৌন্দর্য পিপাসুরা দেখতে যাচ্ছেন বাগান দেখতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে। নবদম্পতি, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে বাগানটি। দর্শনার্থী মাইদুল-আরজু দম্পতি জানান, মহাসড়কের ধারে সূর্যমুখী বাগান, ভাবাই যায় না। খুব ভালো লাগছে সূর্যমুখী ফুলের আভা উপভোগ করতে পেরে। যদি এই মহাসড়কের ধারে আরও বেশি জমিতে এ ফুল চাষ করা যায় তাহলে একদিকে যেমন পর্যটনের গুরুত্ব বাড়বে তেমনি তেল উৎপাদনে কৃষকরাও লাভবান হবেন।
সূর্যমুখী চাষী আফজাল হোসেন জানান, কৃষি অফিসের পরামর্শে ৫০ শতক জমিতে প্রথমবার সূর্যমুখী আবাদ করেছি। প্রথমবারেই আবাদে ভালো ফলন দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি এমনিতে পর্যটন বিষয় নিয়ে খুব ভাবি। এ ভাবনা থেকেও এশিয়ান সড়কের ধারে ৫০ শতক জমিতে আবাদ করা সূর্যমুখী পর্যটকদের আনাগোন আমাকে অনুপ্রাণিত করছে। অনেক পর্যটক এসে ছবি তুলছেন। এটা দেখে খুব ভালো লাগছে। আশা আছে আগামী বছর আরও বেশি জমিতে এই সূর্যমুখী চাষ করবো। বিকল্প ফুলও আবাদের পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে, তেঁতুলিয়ায় এবার ২ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। ক্রমাগতভাবে বাড়ছে সুর্যমুখী চাষ। স্থানীয় কৃষকরা আগ্রহী হচ্ছে। ইতিমধ্যে কিছু কাটা হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমানে সূর্যমুখীর তেল আমদানি করা হয়। অথচ আমাদের দেশ এই ফুল চাষের জন্য উর্বর ক্ষেত্র। এই ফুলের আবাদও সহজ, তেল আহরণ করাও কঠিন কিছু না। সূর্যমুখীর বীজে ৪০ হতে ৪৫ শতাংশ তেল বিদ্যমান। তাই কৃষকদের মাঝে এর আবাদ ছড়িয়ে দিতে পারলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সূর্যমুখীর তেল ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসসহ অনেক রোগের ক্ষেত্রে খুব উপকারী। তাই বিদেশে এই তেলের ব্যাপক চাহিদা রয়েছে। মূলত তেলের ঘাটতি মেটাতে এই ফুলের চাষ করা হয়েছে। পাশাপাশি তেঁতুলিয়া পর্যটন অঞ্চল হিসেবে টিউলিপের মতো সূর্যমুখী ফুল পর্যটকদের আকৃষ্ট করতে পারে। আমরা ন কৃষকদের পাশে থেকে এই ফুল চাষের আবাদে উৎসাহ ও পরামর্শ দিচ্ছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক