admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচির আওতায় উপজেলার সকল স্কুল মাদ্রাসা ও কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, ভজনপুর উচ্চ বিদ্যালয়, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া ডিগ্রী কলেজ, শালবাহান দাখিল মাদ্রাসা, গিতালগছ উচ্চ বিদ্যালয়, হারা দিঘি উচ্চ বিদ্যালয় সহ তেঁতুলিয়া উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ১২ টি দাখিল মাদ্রাসা ও ৮ টি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট, এর আওতায় মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়নের সংস্থান রয়েছে।
এ কর্মসূচির আওতায় এ বছরে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ এবং দাখিল স্তর রয়েছে এমন মাদ্রাসা (সরকারি ও এমপিওভুক্ত) প্রতিষ্ঠান এ আওতায় আসবে।