admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন স্টাফ রিপোর্টারঃ তেঁতুলিয়া বিভিন্ন কর্মসূচি দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকোশলী সহকারী, ৩নং ইউ পি চেয়ারম্যান মসুদ করীম সিদ্দিকী, সামাজ সেবা অফিস সহকারী সবিউল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রী বৃন্দ অংশ নেন। আলোচনা শেষে তেঁতুলিয়া প্রেমচরন জোত গ্রামে সাইদি ও দর্জিপাড়া গ্রামে আব্দুল বাছেদের হাতে স্মাট কার্ড তুলেদেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন কর্মকর্তা আলী হোসেন।