admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেশ নিয়ে ভয়ানক শঙ্কায় । প্রেসিডেন্ট ও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির, একেপি, চেয়ারম্যান রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিরোধী দল আগামী নির্বাচনে জিতলে তুরস্ক বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে। বুধবার, ১৭ নভেম্বর, তার দলের পার্লামেন্টারি গ্রুপের সভায় তিনি এ কথা বলেন। প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি, সিএইচপি, এমন একটি খেলা খেলছে যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে বলেও উল্লেখ করেন তুর্কি নেতা। খবর বায়ানেট।

দেশটির পরবর্তী রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন আগামী ২০২৩ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য বিরোধীদের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। কারণ জরিপগুলি দেখাচ্ছে, ধারাবাহিকভাবে সমর্থন হারাচ্ছে একেপি। এরদোয়ান বলেন, সিএইচপি একটি তথাকথিত জাতীয়তাবাদী দল। তার অভিযোগ, দলটি নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত। যারা সিএইচপিকে গাইড করে তারা এমন একটি খেলা খেলছে, যা তাদের জন্য আপাত দৃষ্টিতে উপকারী কিন্তু আমাদের দেশের জন্যও সমান ক্ষতিকর। এরদোয়ান বলেন, যদি তারা জয়ী হয়, তাহলে তুরস্ক একটি অনিশ্চিত পরিণতির সাথে বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে। ইতিহাস এটাই বলে। ১৯৭০ এবং ১৯৯০ এর দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে দেশকে ভারী মূল্য দিতে হয়েছিল। নেতাকর্মীদের প্রতি চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সফল হবে না, কারণ এই তুরস্ক পুরানো তুরস্ক নয়। আমাদের জাতি কী ঘটছে সে সম্পর্কে সচেতন। জনগণ যখন ২০২৩ সালের জুনে ভোট কেন্দ্রে যাবে, অন্ধকার শক্তিগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।