admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
এস-৪০০ সরবরাহ শুরু, মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। মার্কির যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পথে হেঁটেছে ভারত। ফলে নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও নয়াদিল্লিকে এটি সরবরাহ শুরু করেছে মস্কো। বিষয়টি আজ রোববার নিশ্চিত করেছেন রুশ সামরিক সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মহাকাশ বাণিজ্য প্রদর্শনীতে যোগ দিয়েছেন দিমিত্রি শুগায়েভ। সেখান থেকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, এস-৪০০ এর প্রথম চালানের সরবরাহ শুরু করা হয়েছে, যা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

এই প্রকল্পের বিষয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছি আমরা। ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার ৫টি দূরপাল্লার এস-৪০০ কিনতে ২০১৮ সালে সাড়ে ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। প্রতিবেশী চীনা হুমকি মোকাবেলায় সবচেয়ে কর্যকর এই অস্ত্র পেতে চাইছে দিল্লি। এ থেকে নরেন্দ্র মোদি সরকারকে বিরত রাখতে ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছে মার্কিন সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই কারণে গত বছর এস-৪০০ কেনার জন্য ন্যাটো জোটের মিত্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তুর্কি প্রতিরক্ষা সংগ্রহ ও উন্নয়ন সংস্থা এবং তার প্রধানসহ কয়েকজন এর আওতায় পড়েন, আঙ্কারাকে বাদ দেয়া হয় এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানের কর্মসূচি থেকেও। ফলে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিস থ্রু স্যাংশনস অ্যাক্ট, সিএএটিএসএর আওতায় একইভাবে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ভারতও। এ ক্ষেত্রেও দিল্লি বিভিন্নভাবে অনুরোধ জানালেও কোনো ছাড় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে।