আমির হোসেন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ মাদক মুক্ত সমাজ গঠনে মাদক বিরোধী মতবিনিময় সভা সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৪ সেপ্টেম্বর) বিকালে বাদাঘাট বাজারের মেইন রোডে বাদাঘাট মাদক বিরোধী মতবিনিময় আয়োজন করেন ইউনিয়নের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজ।
মত বিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক,সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন,বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।