admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পাশে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন বলেছেন, ওয়াশিংটন যদি তাইওয়ানকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেয় তবে অস্ট্রেলিয়ার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়া অচিন্তনীয় হবে। এর আগে বুধবার, ১০ নভেম্বর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, চীন যদি তাইওয়ানের স্থিতাবস্থা পরিবর্তন করতে শক্তি প্রয়োগ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররা ব্যবস্থা নেবে। ডেইলি মেইল। অস্ট্রেলিয়ার একটি সংবাদত্রে এক সাক্ষাৎকারে পিটার ডাটন বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ওই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর আমরা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করা অকল্পনীয় হবে।
তিনি বলেন, আমি মনে করি আমাদের এ ব্যাপারে খুব খোলামেলা এবং সৎ হওয়া উচিত। প্রাক প্রতিশ্রুতি ছাড়াই সব ঘটনা এবং পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। ডাটন বলছেন, চীনের সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে তারা তাইওয়ান কেন্দ্রিক একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করছে। মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের তাইওয়ানে সফরের নিন্দা করার পরে বেইজিং ওই বক্তব্য দেয়।
ডাটন আরও বলেন, তাইওয়ানে চীনের অভিপ্রায়ের ব্যাপারটি খুবই স্পষ্ট এবং আমাদের নিশ্চিত করতে হবে সেখানে একটি উচ্চ স্তরের যুদ্ধ প্রস্তুতি রয়েছে। একটি বৃহত্তর প্রতিরোধের মনোভাব আমাদের রয়েছে। আমি মনে করি আমরা আমাদের দেশকে শক্তির অবস্থানে একটি পরিস্থিতির মধ্যে রেখেছি। খবর বলছে, চীন তাইওয়ানকে তার নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের কথা অস্বীকার করেনি। তবে যুদ্ধ আসন্ন বলে ধারণাটি বাতিল করেছে চীন।