admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
মোঃ আরমান হোসেন, সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে ভাকুর্তা এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির দায়ে অভিযান।পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত । এসময় কারখানা গুলো এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বুধবার (২১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা এলাকার হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সোলায়মান, সেলিম, জসিম ও আলমসহ বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে আসছেন। তারা কোন প্রকার
বৈধ কাগজ দেখাতে পারেন নাই। পরে অভিযান পরিচালনা করে সেলিম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সোলাইমান, জসিম ও আলম পালিয়ে যাওয়ায় তাদের ৫ টি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টায়ারের কালো ধোয়া পরিবেশের মারাত্বক ক্ষতি করছে। এমন সকল কারখানা পর্যায়ক্রমে গুড়িয়ে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমানসহ অনেকে।