admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ
আজ শনিবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার প্রায় ৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ভোটার উপস্থিতি বেশ কম। রাজধানীর তেজগাঁও এলাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৪০০টি। তবে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, সকাল থেকে এক ঘণ্টায় ভোট পড়েছে ৫০টির মত। কোনো কোনো কেন্দ্রে এক ঘণ্টায় দু’টি ভোট পড়েছে। তেজগাঁও এলকার পাশাপাশি জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর, লালবাগের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র দেখেছেন সাংবাদিক সহ অত্র এলাকার জন সাধারণ।
এদিকে মিরপুরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে সংবাদদাতা জানান, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। কয়েকটি ভোটকেন্দ্রে ঘুরে একটিতেও বিএনপির এজেন্ট দেখতে পাননি তিনি।এদিকে সংবাদদাতা জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুরের কয়েকটা কেন্দ্র ঘুরে সেসব জায়গায় বিএনপি’র এজেন্টের উপস্থিতি চোখে পড়েনি।