admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ
ঢাকার নারায়ণগঞ্জের ডিসি গুলি ছুড়তে বাধ্য করবেন না। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ হবে। আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, ডিসি, মোস্তাইন বিল্লাহ। আজ শনিবার, ১৮ ডিসেম্বর, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলার এস এম মাযহারুল হক অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের ডিসি বলেন, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এর আগে ১৯-২০ যাই হোক হয়েছে, তবে এবার কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন ভোটাররা। আমি চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউএনও, মো. রফিকুল ইসলাম। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, এসপি, জায়েদুল আলম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।