admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ ঢাকা সাভারের নামাবাজার মধ্যপাড়া এলাকায় তিতাস গ্যাসের বকেয়া বিল আদায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ১০ ই নভেম্বর বুধবার সকাল থেকে নামাবাজার মধ্যপাড়া এলাকায় বকেয়া বিল আদায় বিশেষ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক মোঃ সায়েম। বকেয়া বিল আদায় অভিযানে এ সময় প্রায় শতাধিক বিভিন্ন বাসা বাড়ির তিতাস গ্যাসের বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, তিতাস গ্যাসের বকেয়া বিল আদায় বিশেষ অভিযান পরিচালনা করে বিল বকেয়া থাকার কারণে প্রায় শতাধিক বিভিন্ন বাসাবাড়ি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।