হোম
ঢাকা

ঢাকা সাভার উপজেলায় ১১ টি ইউপিতে ৫২৬ জন প্রার্থী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্ট ঢাকা থেকেঃ সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধামসোনা ইউনিয়ন পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এ ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে ৫২৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে ৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তেঁতুলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফখরুল আলম সমর একাই মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে বেসরকারীভাবে তিনি দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মনোয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত আসনে ০২ জন এবং সাধারণ আসনে ৫৬ জন। সাভার ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আল মাহমুদ বিশ্বাস, সাভার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ০৭ জন এবং সাভার ইউনিয়নে সাধারণ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৩২ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তেঁতুলঝোড়া ইউনিয়নে সংরক্ষিত আসনে ১ জন এবং সাধারণ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড থেকে এখন সাধারণ সদস্য পদে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমিনবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তার হলেন মো: বুলবুল আহমেদ ও আমজাদ হোসেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো: রকিব আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ ও রাজু আহম্মেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শফিকুর রহমান আমিনবাজার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমিনবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ০৬ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভাকুর্তা ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের লিয়াকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান মোরতাজ, স্বতন্ত্র প্রার্থীরা হলেন-নুরুল মমিন, শহিদুল ইসলাম, আলহাজ¦ আনোয়ার হোসেন ও মোহাম্মদ নাসির উদ্দিন।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন সাধারণ সদস্য পদে মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: আরিফ উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এখন ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাইফুল ইলাম, স্বতন্ত্র প্রার্থীরা হলেন-সাইদুল ইবনে হাসিব, আওলাদ হোসেন মোল্লা ও সাইফ উদ্দিন।
বনগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ০৬ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ০১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহর করে নিয়েছেন। তিনি হলেন, মো: আমজাদ হোসেন সরকার। এ ইউনিয়নে ০৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ুম, জাকের পার্টির বদরুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন ও রাজু আহম্মেদ।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ০৬ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শিমুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহর করে নিয়েছেন। তারা হলেন, মো: আমির হোসেন, মো: হারুন অর রশিদ ও সাদ্দাম হোসেন। এ ইউনিয়নে ০৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, স্বতন্ত্র প্রার্থী-মো: সাইদুর রহমান, জাকির হাসান, মো: আব্দুল্লাহ আল মামুন, মো: মাসুদ আল নুর, মো: ইকবাল হোসেন, মো: জসিম উদ্দিন খান ও মো: জিয়াউর রহমান।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ ৩টি ওয়ার্ডে সদস্য পদে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ০২ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 18 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক