admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯ চালক বরখাস্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএসসিসি, কর্তৃপক্ষ ৯ চালককে সাময়িক বরখাস্ত করেছে। রাজধানীর গুলিস্তানে করপোরেশেনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
আজ সোমবার, ১৩ ডিসেম্বর, দিবাগত রাতে তিনি বলেন, ৯ জন চালক তাদের নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালিয়েছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দুপুরে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নিহত হন নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয় এবং আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে ঘটনা তদন্ত করতে কমিটি করে দক্ষিণ সিটি করপোরেশন।