admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ আমিন বাজার ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রকিব আহম্মেদকে সংবর্ধনা জানিয়েছেন ক্লাবের সদস্যবৃন্দরা। শুক্রবার বিকেলে আমিনবাজার সামাজিক সংগঠন আমিন বাজার ক্লাবের আয়োজনে মধুমতি মডেল টাউন ফুড লাইব্রেরি লিঃ রেস্টুরেন্টে আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রকিব আহমেদেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দর আসন গ্রহন শেষে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হয়।এর পর একে একে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তব্যে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যানের কাজকর্মের প্রশংসা জানান এবং মাদক নির্মুলের জন্য ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেওয়ার জন্য তাদের ক্লাবের জন্য একটি লাইব্রেরি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে তাদের সহযোগিতার জন্য আশা প্রকাশ করেন।
এইসময় আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রকিব আহম্মেদ বলেন,আমিনবাজার ক্লাব আমার প্রতিটা নির্বাচনী আমার সাথে ছিল আমিও ক্লাবের সাথে সবসময় আছি থাকবো। আমিনবাজার ক্লাবের যত রকম সমস্যা আছে আমার সাধ্যমত আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। রেজিস্ট্রেশনের সমস্যা পতি এলাকায় মসজিদে লাইব্রেরি করে দেওয়া সামাজিক উন্নয়নমূলক কাজে একসাথে মত প্রকাশ করে আমিনবাজার ক্লাবের প্রতিটি সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়রাম্যান রকিব আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাভেদ মোস্তফা, এনটিভির স্পেশাল করোসপন্ডেন্ট জাহিদুর রহমান, আমিন বাজার ট্রাফিক পুলিশ ইনচার্জ রবিউল ইসলাম,আমিন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আব্দুস সবুর খান, আমিনবাজার ক্লাবের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান সাগর সহ আমিন বাজার ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।